আসস্লামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা। অনেকদিন পর পোষ্ট লিখতে বসলাম। আজ আপনাদেরকে জানাবো কিভাবে একটি পেনড্রাইভ কে কম্পিউটারের র্যাম(ram) হিসাবে ব্যবহার করবেন।
প্রথমে আপনার কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করুন। তবে আপনার পেনড্রাইভ নুন্যতম পক্ষে 2 GB হতে হবে। এরপর my computer এর উপর মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটন ক্লিক করে properties এ যান। এরপর Advance>Performance> setting > Advance > change অপশনে যান। এখন ড্রাইভ অপশন মেনু থেকে পেন্ড্রাইভ নির্বাচন করুন। তারপর custom size অপশন থেকে আপনি আপনার পেন্ড্রাইভের কতটুকু জায়গা ram হিসাবে ব্যবহার করতে চান তা initial size ও maximum size বক্সে লিখতে হবে। তবে ৫-১০ -মেগাবাইট জায়গা কম লিখতে হবে, কারন উইন্ডোজের ৫-১০ মেগাবাইট খালি যায়গা প্রয়োজন। এবার ok অথবা apply বাটনে ক্লিক করে কম্পিউটার restart করুন। আপনার কাজ কমপ্লিট। এখন থেকে আপনি আপনার কম্পিউটার আরো দ্রুতগতিতে চালান। আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে পারেন। পোষ্টটি দেখার জন্য ধন্যবাদ।
Search This Blog
Tuesday, December 30, 2014
Monday, December 22, 2014
Teamviewer কি? Teamviewer আপনি কেন ব্যবহার করবেন?
বন্ধুরা কেমন আছেন? আজ আপনাদেরকে জানবো Teamviewer সম্পর্কেঃ
Teamviewer কি?
Teamviewer একটি
ইন্টারনেটবেস সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারকে পৃথিবীর যেকোনো স্থান
থেকে ব্যবহার করতে পারবেন, ডেস্কটপ শেয়ারিং, অনলাইন মিটিং, অনলাইন কনফারেন্স এবং
ফাইল ট্রান্সফার করতে পারবেন।
Teamviewer আপনি কেন ব্যবহার করবেন?
১।আমদের অনেকেরই একাধিক কম্পিউটার আছে অথবা আমারা অনেকেই ডেস্কটপ কম্পিউটার ব্যবহার
করি। কিন্তু এগুলো সবসময় সাথে নিয়া চলা বিরক্তিকর আর ডেস্কটপ কম্পিউটার তো চাইলেই
কেউ সাথে নিয়ে ঘুরতে পারে না । অথচ কাজের জন্য এগুলো আমাদের হঠাত দরকার পরতে পারে।
নো টেনসন। টিমভিউয়ার তো আছেই। আপনি চাইলেই অন্য কোন কম্পিউটার অথবা আপনার যদি
এন্ড্রয়েড,আইফোন অথবা উইন্ডোজ ফোন থাকে তাহলে Teamviewer এর মাধ্যমে আপনি আপানার প্রয়োজনীয় কাজ
সম্পন্ন করতে পারেবন। আর হ্যা এন্ড্রয়েড,আইফোন অথবা উইন্ডোজ ফোনে Teamviewer সফটওয়্যার ব্যবাহার করা যায়।
২। অনেক সময় আমাদের বিভিন্ন কাজের জন্য ফাইল শেয়ারিং এর প্রয়োজন
পরে কিংবা আপনার কম্পিউটার থেকে যেকোন ফাইল আপানার বন্ধুর কাছে ট্রান্সফার করতে
হতে পারে। কিন্তু আপনার কম্পিউটার আপনার কাছে নাই। তো চিন্তার কোন কারন নাই, Teamviewer তো আছেই।
৩। কম্পিউটারের এই যুগে আমরা ইন্টারনেটের মাধ্যম আমারা ঘরে
বসেই অনেক কিছু শিখছি।অনেকসময় অফিসে অথবা আপনার কর্মপ্রতিষ্ঠানে গ্রুপ প্রজেক্ট
করতে হয়। কিন্তু আপনি আপনার সহকর্মীদের
সাথে নেই। এসব সমস্যায় আপনাকে সাহায্য করবে Teamviewer। আপনি যে কাজগুলো পারেন না আপনার সহকর্মীদের
কাছ থেকে ডেস্কটপ শেয়ারিং এর মাধ্যমে সেই কাজগুলো করে নিতে পারেন। এক সাথে মুভিও
উপভোগ করতে পারবেন.
তো এতখন Teamviewer এর গুনকীর্তন
গাইলাম। এবার কিভাবে কানেক্ট করবেন সেটা জানাই।
কানেক্ট করবেন কিভাবে?
Teamviewer যেখান থেকে খুশি ডাউনলোড
করুন। MB নিয়ে টেনশন করতে হবে না। ছোট একটি সফটওয়্যার। এবার
অন্যান সফটওয়্যারের মতোই আপনার কম্পিউটার অথবা ফোণে ইন্সটল করুন। ইউজার আইডি এবং
পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন। আর ইচ্ছামত Teamviewer এর মজা নেন। ফাইল ট্রান্সফার, মিটিং, ডেস্কটপ শেয়ারিং যেটা খুশি করুন।
আজ এই পর্যন্তই। ধন্যবাদ।
Sunday, December 21, 2014
কিভাবে একটি মাত্র ক্লিকেই অনেকগুলো ফোল্ডার তৈরি করবেন.....
আমাদের অনেক সময় একাধিক ফোল্ডার তৈরির প্রয়োজন
হয়। কিন্তু বার বার ফোল্ডার তৈরি করা খুব বিরক্তিকর। তাই আজ আপানাদের শেখাবো
কিভাবে একটি ক্লিকেই অনেকগুলো ফোল্ডার তৈরি করা যায়। প্রথমে নোটপ্যাড অথবা যেকোনো
টেক্সট ইডিটর ওপেন করুন। তারপর ঐ টেক্সট ইডিটরে MD লিখে যে যে নামে ফোল্ডার তৈরি করবেন সেই নাম গুলো লিখুন এবং প্রতিটির মাঝে স্পেস
ব্যবহার করবেন।(MD<space>Folder
Name<space>Folder name).
এবার আপনি File মেনুতে গিয়ে save
as করে File এর যেকোন নাম দিয়ে file
extetation দিবেন .bat। যেমন (webmoja.bat)
এবার দেখবেন উপরের চিত্রের মত একটি ফাইল তৈরি হয়েছে। ফাইলে ডাবল ক্লিক করলেই আপনার ফোল্ডার গুলো তৈরি হয়ে যাবে।
তো এই ভাবেই আপনি ফোল্ডার তৈরি করতে
পারবেন কোন ঝামেলা ছাড়াই। ধন্যবাদ পোস্টটি দেখার জন্য।
Subscribe to:
Posts (Atom)

