Search This Blog

Saturday, December 6, 2014

কিভাবে কোন সফটয়্যার ছাড়াই সহজেই লোগো তৈরি করবেন......।।

যারা প্রফেশনাল লোগো ডিজাইনার না তাদের জন্য এই পোস্ট। আজ আপনাদের শেখবো কিভাবে কোন লোগো মেকার সফটয়্যার ছাড়াই ডিজাইন করবেন ।
লোগো ডিজাইন করার জন্য অনলাইনে অনেকগুলো ওয়েবসাইট আছে । তার ভেতর অন্যতম একটি ওয়েবসাইট হল www.flemingtext.com । আজ আপনাদের এই ওয়েবসাইট এর মাধ্যমে কিভাবে ফ্রী লোগো ডিজাইন করবেন সেটা সেটা শেখবো।

প্রথমে আপনি ওই ওয়েবসাইটে(www.flemingtext.com) ঢুকবেন।তারপর start creating logo তে ক্লিক করবেন

start creating logo তে ক্লিক করার পর আপানার লোগো তৈরি করার মূল কাজ শুরু হল । 

আপনি হরেক রকম লোগো দেখতে পাবেন।এখান থেকে যেকোন একটি লোগো পছন্দ করতে পারেন  অথবা logo categories থেকে আপনি বিভিন্ন ডিজাইন পছন্দ করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী ডিজাইনে ক্লিক করবেন। তারপর নিচের ছবির মত একটি বক্স আসবে।
 এবার লোগো টেক্সট বক্সে আপানি যে নামে লোগো তৈরি করবেন সেই নামটি লিখুন। যেমন আমি webmoja লিখেছি। তারপর আপনি আপনার ইচ্ছা মত ফন্ট চেঞ্জ করুন অথবা ফন্ট সাইজও বদলাতে পারেন, আপনার লোগোটি কে আরো সুন্দর করার জন্য উপরের চিত্রে খেয়াল করুন দেখবেন logo,shadow,background এবং image ট্যব আছে সেখান থেকে আপনার লোগোটিকে কাস্টমাইজ করতে পারেন। সব কাজ সম্পন্ন হলে এবার create logo তে ক্লিক করুন. ব্যস আপনার লোগো তৈরি হয়ে গেল।
এবার উপরের চিত্রের মত পেজ আসবে। personal use এ ক্লিক করুন।

উপরের চিত্রে দেখুন download বাটন আছে। সেখনে ক্লিক করে আপনি আপনার লোগোটি download করে নিন।এভাবে আপনি লোগো ডিজাইন করবেন। কোনো সমস্যা থাকলে নিচে কমেণ্ট করতে পারেন। ধন্যবাদ।

Wednesday, December 3, 2014

গুগল এ্যাডসেন্স ব্যান্ড হওয়ার কারন সমূহঃ



গুগল এ্যাডসেন্স ব্যান্ হওয়ার কারন সমূহঃ

১। নিজের এ্যাডে নিজে কখনোই ক্লিক করবেন না। কারন আপনার প্রতিটা কাজের গতিবিধী গুগল লক্ষ্য করে।
২। গুগলের যে এ্যাড কোড সেটা চেঞ্জ করে নিজের মত ডিজাইন করবেন না।
৩।সর্বদা কপি পেস্ট থেকে বিরত থাকবেন।
৪।কোন ছবির পাশে এ্যাড ব্যবহার করা থেকে বিরত থাকুন। কারন এটা গুগলের নিয়মানুযায়ী অবৈধ।
৫। গুগলের নির্দেশনা অনুযায়ী এ্যাডে ক্লিক করার জন্য কাউকে অনুপ্রানিত বা অনুরোধ করা থেকে বিরত থাকবেন
৬। এ্যাডসেন্স একাউন্ট খোলা রেখে আপনার এ্যাডসেন্স ব্যবহারিত সাইট খোলা রাখবেন না।
৭। নেতীবাচক কোন পোস্ট করা থেকে বিরত থাকবার চেস্টা করবেন
৮। আইপি পরিবর্ত্ন করে নিজের এ্যাডে নিজে ক্লিক করবেন না।
এগুলো মেনে চললেই আশা করা যায় আপনার এ্যাডসেন্স ব্যন্ড হবে না।
সর্বদা মনে রাখার চেষ্টা করবেন যে গুগল আপনার প্রতিটা কাজের গতিবিধী নজরে রাখে। তাই গুগলকে ফাকি দেবার চেষ্টা করবেন না।আপনার যেকোন মন্তব্য নিচে কমেন্ট করতে পারেন।

Sunday, November 30, 2014

Dropbox কি ? কেন ব্যবহার করা হয় ?


আজ dropbox সম্বন্ধে আপনাদেরকে জানাবো। dropbox হল এমন একটি ক্লাউড স্টোরজ সাইট যেখানে আপনি আপনার গুরুত্বপুর্ন তথ্য ক্লাউডে schyncronaized করে রাখতে পারেন। dropbox এর ওয়েব ভার্সন এবং ডেস্কটপ ভার্সন আছে। চাইলে আপনি আপনার কম্পিউটার অথবা এন্ড্রয়েড ফোনে ড্রপবক্সের সফটওয়্যারটি ইন্সটল করেও রাখতে পারেন। ড্রপবক্সে একাউন্ট খোলা খুবই সহজ। এর জন্য আপনার একটি ইমেইল আইডি লাগবে. এই লিঙ্কে ঢুকে আপনি একাউণ্ট খুলতে পারেন http://dropbox.com । সাইন ইন করার পরে আপনি পাবলিক নামে একটি ফোল্ডার দেখতে পারবেন সেখানে আপনি আপনার ফাইলগুলো রাখতে পারেন এবং সবার সাথে ফাইল শেয়ার করতে হলে যে যে ফাইল শেয়ার করবেন সেগুলোর উপর মাউস ক্লিক করলে copy public link নামে একটি ট্যাব শো করবে সেখান থেকে আপনি লিঙ্ক কপি করবেন। আপনার যখন যেখানে খুশি সেখানেই ওই লিঙ্ক ব্যবহার করতে পারেন। শুধুমাত্র পাবলিক ফোল্ডারেই আপনি আপনার ফাইলগুলো রাখলে সবাই দেখতে পারবে। আর অন্য সব ফোল্ডারে আপনি ফাইল রাখলে আপনি ছাড়া কেউ দেখতে পারবে না।
অনেক সময় আমরা আমদের বিভিন্ন কাজ সবার সাথে শেয়ার করতে চাই বা দেখাতে চাই তখন আমরা আমদের অই কাজগুলো পাবলিক ফোল্ডারে রেখে লিঙ্কটা শেয়ার করলেই সবাই ওই কাজগুলো দেখতে পারবে । এভাবে আপনি আপনার ফাইলসমূহ dropbox এ জমা রাখতে পারেন এবং আপনার কাছে শুদ্গু ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি আপনার ফাইলসমূহ ব্যবহার করতে পারেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।