আসস্লামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন ? আশা করি ভালোই আছেন। তো আজ আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার কম্পিউটারে পেন্ড্রাইভ ব্যবহার বন্ধ করবেন।
অনেক সময় আপনার কম্পিউটারে আপনার অনুমতি ছাড়াই অনাকাংখিত কেউ পেন্ড্রাইভ অথবা কার্ড রিডার সংযুক্ত করে আপনার ব্যক্তিগত অথবা প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করছে। যার ফলে আপনার গোপনীয়তা এবং নিরাপত্তা নষ্ট হচ্ছে। পাশাপাশি আপনার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হচ্ছে। ছোট্ট একটি কাজ করলে আপনি এর থেকে মুক্তি পেতে পারেন।
১।প্রথমে Start থেকে Run এ গিয়ে কমেন্ট বক্সে Regedit লিখে এন্টার চাপুন
২। নতুন একটি window আসবে। সেখান থেকে HKEY_LOCAL_MACHINE ক্লিক করে System যান।
৩। Current Control Set Services গিয়ে একেবারে নিচের দিকে USBSTOR এ গিয়ে Start ওপেন করে ভ্যালু ৩ থাকলে ৪ করে দিন।
ব্যাস কাজ শেষ। এবার আপনি পিসি তে পেন্ড্রাইভ অথবা কার্ড রিডার ঢুকালে শো করবে না।
আবার আপনার যখন প্রয়োজন পরবে তখন ভ্যালুটাকে ৪ থেকে ৩ করে দিলেই আপনি পেন্ড্রাইভ ব্যবহার করতে পারবেন। আজ এই পর্যন্তই। পোষ্টটি দেখার জন্য ধন্যবাদ।
Search This Blog
Thursday, January 1, 2015
Tuesday, December 30, 2014
আপনার পেনড্রাইভকে র্যাম হিসাবে ব্যবহার করুন। (use your pendrive as a ram)
আসস্লামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা। অনেকদিন পর পোষ্ট লিখতে বসলাম। আজ আপনাদেরকে জানাবো কিভাবে একটি পেনড্রাইভ কে কম্পিউটারের র্যাম(ram) হিসাবে ব্যবহার করবেন।
প্রথমে আপনার কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করুন। তবে আপনার পেনড্রাইভ নুন্যতম পক্ষে 2 GB হতে হবে। এরপর my computer এর উপর মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটন ক্লিক করে properties এ যান। এরপর Advance>Performance> setting > Advance > change অপশনে যান। এখন ড্রাইভ অপশন মেনু থেকে পেন্ড্রাইভ নির্বাচন করুন। তারপর custom size অপশন থেকে আপনি আপনার পেন্ড্রাইভের কতটুকু জায়গা ram হিসাবে ব্যবহার করতে চান তা initial size ও maximum size বক্সে লিখতে হবে। তবে ৫-১০ -মেগাবাইট জায়গা কম লিখতে হবে, কারন উইন্ডোজের ৫-১০ মেগাবাইট খালি যায়গা প্রয়োজন। এবার ok অথবা apply বাটনে ক্লিক করে কম্পিউটার restart করুন। আপনার কাজ কমপ্লিট। এখন থেকে আপনি আপনার কম্পিউটার আরো দ্রুতগতিতে চালান। আপনার যেকোন মতামত কমেন্টে জানাতে পারেন। পোষ্টটি দেখার জন্য ধন্যবাদ।

Monday, December 22, 2014
Teamviewer কি? Teamviewer আপনি কেন ব্যবহার করবেন?
বন্ধুরা কেমন আছেন? আজ আপনাদেরকে জানবো Teamviewer সম্পর্কেঃ
Teamviewer কি?
Teamviewer একটি
ইন্টারনেটবেস সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারকে পৃথিবীর যেকোনো স্থান
থেকে ব্যবহার করতে পারবেন, ডেস্কটপ শেয়ারিং, অনলাইন মিটিং, অনলাইন কনফারেন্স এবং
ফাইল ট্রান্সফার করতে পারবেন।
Teamviewer আপনি কেন ব্যবহার করবেন?
১।আমদের অনেকেরই একাধিক কম্পিউটার আছে অথবা আমারা অনেকেই ডেস্কটপ কম্পিউটার ব্যবহার
করি। কিন্তু এগুলো সবসময় সাথে নিয়া চলা বিরক্তিকর আর ডেস্কটপ কম্পিউটার তো চাইলেই
কেউ সাথে নিয়ে ঘুরতে পারে না । অথচ কাজের জন্য এগুলো আমাদের হঠাত দরকার পরতে পারে।
নো টেনসন। টিমভিউয়ার তো আছেই। আপনি চাইলেই অন্য কোন কম্পিউটার অথবা আপনার যদি
এন্ড্রয়েড,আইফোন অথবা উইন্ডোজ ফোন থাকে তাহলে Teamviewer এর মাধ্যমে আপনি আপানার প্রয়োজনীয় কাজ
সম্পন্ন করতে পারেবন। আর হ্যা এন্ড্রয়েড,আইফোন অথবা উইন্ডোজ ফোনে Teamviewer সফটওয়্যার ব্যবাহার করা যায়।
২। অনেক সময় আমাদের বিভিন্ন কাজের জন্য ফাইল শেয়ারিং এর প্রয়োজন
পরে কিংবা আপনার কম্পিউটার থেকে যেকোন ফাইল আপানার বন্ধুর কাছে ট্রান্সফার করতে
হতে পারে। কিন্তু আপনার কম্পিউটার আপনার কাছে নাই। তো চিন্তার কোন কারন নাই, Teamviewer তো আছেই।
৩। কম্পিউটারের এই যুগে আমরা ইন্টারনেটের মাধ্যম আমারা ঘরে
বসেই অনেক কিছু শিখছি।অনেকসময় অফিসে অথবা আপনার কর্মপ্রতিষ্ঠানে গ্রুপ প্রজেক্ট
করতে হয়। কিন্তু আপনি আপনার সহকর্মীদের
সাথে নেই। এসব সমস্যায় আপনাকে সাহায্য করবে Teamviewer। আপনি যে কাজগুলো পারেন না আপনার সহকর্মীদের
কাছ থেকে ডেস্কটপ শেয়ারিং এর মাধ্যমে সেই কাজগুলো করে নিতে পারেন। এক সাথে মুভিও
উপভোগ করতে পারবেন.
তো এতখন Teamviewer এর গুনকীর্তন
গাইলাম। এবার কিভাবে কানেক্ট করবেন সেটা জানাই।
কানেক্ট করবেন কিভাবে?
Teamviewer যেখান থেকে খুশি ডাউনলোড
করুন। MB নিয়ে টেনশন করতে হবে না। ছোট একটি সফটওয়্যার। এবার
অন্যান সফটওয়্যারের মতোই আপনার কম্পিউটার অথবা ফোণে ইন্সটল করুন। ইউজার আইডি এবং
পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন। আর ইচ্ছামত Teamviewer এর মজা নেন। ফাইল ট্রান্সফার, মিটিং, ডেস্কটপ শেয়ারিং যেটা খুশি করুন।
আজ এই পর্যন্তই। ধন্যবাদ।
Subscribe to:
Posts (Atom)